মোরসালিনের গোলে পরাজয় এড়ালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের দ্বিতীয় ম্যাচে মোরসালিনের গোলে পরাজয় এড়ালো বাংলাদেশ। ফলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ত্যাগ করে বাংলাদেশ ও আফগানিস্তানের ফুটবলাররা।

বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের ৫২ মিনিটে সফরকারী আফগানিস্তান ম্যাচে লিড নেয়। কর্নার থেকে জাভার সারজা আফগানদের লীড এনে দেন।

আফগানদের বিপক্ষে পিছিয়ে পড়ার দশ মিনিটের মধ্যেই বাংলাদেশ ম্যাচে সমতা আনে। গত ম্যাচে সহজ সুযোগ মিস করা উদীয়মান তারকা ফুটবলার শেখ মোরসালিন আজ অবশ্য ভুল করেননি। ডান প্রান্ত থেকে বিশ্বনাথ ঘোষের বাড়ানো বলে গোলরক্ষকের সঙ্গে হাত মেলানো দূরত্বে প্লেসিংয়ে গোল করেন মোরসালিন।
বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights