মোরেলগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর পথসভা

মোরেলগঞ্জ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকে ভোট চেয়ে মোরেলগঞ্জে পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে হোগলাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

লক্ষণেরহাট এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ. এম. বদিউজ্জামান সোহাগ। সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ, অহিদুজ্জামান মনা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মহিদুজ্জামান, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম।
এর আগে, বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের পক্ষে আরও একটি পথসভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights