মোরেলগঞ্জে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা

মোরেলগঞ্জ প্রতিনিধি

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ৯ টায় স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, থানার ওসি মো. সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, ফাহিমা ছাবুল নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এ ছাড়াও সরকারি বালিকা বিদ্যালয়, অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়, পল্লী বিদ্যুৎ, প্রাথমিক শিক্ষা দপ্তর, মাধ্যমিক শিক্ষা দপ্তর পৃথক পৃথকভাবে জাতির জনকের ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে জাতির জনকের জীবনীর ওপর আলোচনা সভা, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, বিশেষ দোয়া-মোনাজাত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। সকল শিক্ষা প্রতিষ্ঠানেও দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights