মোরেলগঞ্জে বিএনপির ঝাড়ু মিছিল, ৩ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

মোরেলগঞ্জ প্রতিনিধি
বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন ও কটূক্তির প্রতিবাদে বিএনপি, তাঁতীদল ও বন্ধু দলের ৩ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও সাংবাদিক সম্মেলন করেছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল।

উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, ফারুক হোসেন সামাদ, মতিউর রহমান বাচ্চু, মশিউর রহমান শফিক, আছাদুজ্জামান মিলন, মহিলা দলের সাধারণ সম্পাদক নাছরিন নাহার, পৌর মহিলা দলের সভাপতি মুক্তা খানম মাহমুদা, পৌর শ্রমিক দল আহ্বায়ক মাসুদ খান চুন্নু, সদস্য সচিব মো. জুয়েল খলিফাসহ অনেকে উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলন ও পৃথক পৃথক ঝাড়ু মিছিলে ক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা বিএনপির সদস্য ফারহানা জাহান নিপা, তাঁতীদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী মনিরুজ্জামান ও বন্ধু দলের কেন্দ্রীয় সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুকে অবাঞ্ছিত ঘোষণা করেন। একই সাথে তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি করেন।

এর আগে, বিকেল ৫টার দিকে একই ঘটনার প্রতিবাদে আমতলা বাজার ও জিউধরা বাজারে ঝাড়ু মিছিল করেন স্থানীয় বিএনপি, মহিলাদল, যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা। তারাও ওই ৩ নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights