মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোরেলগঞ্জ প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১০টার দিকে একটি বর্ণাঢ্য মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। পরে উপজেলা পরিষদ চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, ফারুক হোসেন সামাদ, অধ্যাপক ফকির রাসেল আল ইসলাম।
আরও বক্তব্য রাখেন- মহিলাদল নেত্রী শাহিনা ফেরদৌসী হ্যাপী, মুক্তা খানম মাহমুদা, যুবদল নেতা আব্বাস মুন্সি, শ্রমিকদল নতা মজনু মোল্লা, মাসুদ খান চুন্নু ও মশিউর রহমান জুয়েল।
উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights