মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সভা

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদ সভা করেছেন মুক্তিযোদ্ধরা।

রবিবার (২৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী খান।

অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, তৎকালীন মুজিববাহিনী প্রধান বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন, যুদ্ধকালীন শরণখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার (অব.) আব্দুল গফফার, সাবেক কমান্ডার মো. তৈয়েবুর রহমান সেলিম, সুখরঞ্জন হালদার ও আব্দুল হাই খান।
বক্তারা গত মঙ্গলবার উপজেলা পরিষদ ভবনে বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান শেখকে (৭০) যারা লাঞ্ছিত করেছে তাদের অতি দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights