মোরেলগঞ্জে ১৫ হাজার তাল গাছের চারা বিতরণ

মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর ২৫ দফা নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের ঝুঁকি মোকালোয় তাল গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক ১৬টি ইউনিয়ন, পৌরসভা ও আশ্রয়ন প্রকল্পগুলোতে রোপনের জন্য ১৫ হাজার তাল গাছের চারা বিতরণ করেন।

উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদা আকতার, মো. সাইফুল ইসলাম হাওলাদার, রিপন দাস, আউয়াল খান মহারাজ ও আলী আক্কাস বুলু এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights