মোস্তাফিজের ফের আঘাত, ভাঙল জুটি

অনলাইন ডেস্ক

শুরুর দিকে চেপে ধরেছিলেন বাংলাদেশের বোলার। যার ফলে দ্রুত উইকেটও হারায় নিউজিল্যান্ড। তবে মোস্তাফিজুর রহমানের দেওয়া সেই আঘাতের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল সফরকারীরা। তৃতীয় উইকেটে উইল ইয়াং ও হেনরি নিকোলসের জুটিতে ভর করে পাড়ি দেয় শতরান। কিন্তু মোস্তাফিজের হাত ধরে আবারও ব্রেক থ্রু পায় বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে নিউজিল্যান্ড। ইয়াং ৫৩ ও টম ব্লান্ডেল ব্যাট করছেন ১ রানে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিন্তু ৪ ওভার ৩ বল হওয়ার পর ম্যাচ বন্ধ হয়। বৃষ্টি আসার আগ পর্যন্ত কিউই ওপেনারদের ভালোই চাপে রেখেছিলেন দুই পেসার তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। কোনো উইকেট না পেলেও কেবল ৯ রান খরচ করেছে টাইগাররা। বৃষ্টির থামার পর খেলা কমে দাঁড়ায় ৪২ ওভারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights