মোহনগঞ্জে ৩ চোর আটক, গরু উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে চোরাই গরুসহ তিন চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) ভোরে তাদেরকে মোহনগঞ্জ পৌর এলাকা থেকে আটক করলে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি করা সেই গরুগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন, উপজেলার শেওড়াতলী গ্রামের রোকন মিয়ার ছেলে রনি মিয়া (২৮), নাগডরা গ্রামের রাজধর মিয়ার ছেলে জুয়েল মিয়া ওরফে বাবু (২০) ও বারহাট্টা উপজেলার আশিয়ল গ্রামের মো. হাশিম উদ্দিনের ছেল হিমেল মিয়া (২২)।

মোহনগঞ্জ থানার পুলিশ জানায়, গত রবিবার দিবাগত রাতে উপজেলার বড় বেথাম গ্রামের বাচ্চু খাঁ’র গোয়ালঘর থেকে দুটি বকরা (ষাঁড় বাছুর) গরু চুরি হয়। এ ঘটনায় পারদিন থানায় লিখিত অভিযোগ করেন বাচ্চু খাঁ। অভিযোগ পেয়ে গরু উদ্ধারে নামে পুলিশ। পরদিন সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া মোড়ে রনি ও হিমেলকে একত্রে ঘুরতে দেখে তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক পর্যায়ে গরু চুরির বিষয়টি স্বীকার করে তারা। পরে তাদের অপর সঙ্গী জুয়েল মিয়ার বাড়িতে নাগড়রা গ্রামে গরুগুলো রয়েছে বলে জানায়। এরপর ভোর সাড়ে পাঁচটায় গিয়ে জুয়েলকে জজিজ্ঞাসাবাদ করলে গরুগুলো তার গোয়ালে রাখা স্বীকার করে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক দেখিয়ে গরুগুলো উদ্ধার করে।
অভিযান পরিচালনাকারী মোহনগঞ্জ থানার এসআই কানাই লাল চক্রবর্তী জানান, রনি ও হিমেল চিহ্নিত গরু চোর চক্রের সদস্য। উপজেলায় অনেক গরু চুরির সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে তদন্ত করে পাওয়া গেছে।
এর আগেও রনি গরু চুরির মামলায় জেল খেটেছে। এদিকে জুয়েল মিয়া চোরাই গরু অল্প মূল্যে কিনে বিভিন্ন বাজারে বিক্রি করে এমন তথ্য পাওয়া গেছে। গরু চুরির কাজে তাদের সাথে কে কে আছে তা রিমান্ড আবেদন করে জানার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights