মোহাম্মদপুরে অগ্নিকাণ্ড : মানবিক সহায়তায় ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি

অনলাইন ডেস্ক

রাজধানী মোহাম্মদপুরে কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, দোকান মালিক ও কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে বিজিবি।

আজ বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ভোর থেকে অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসকে সহায়তা প্রদান, উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং আশপাশসহ অগ্নিকাণ্ড সংঘটিত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়।

বিজিবি সদস্যরা মোতায়েনের পর থেকে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে অগ্নি নির্বাপণের কাজে সহায়তা প্রদান করেন। বিভিন্ন দোকান হতে মালামাল অপসারণ করে নিরাপদ স্থানে নিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, দোকান মালিক ও কর্মচারীদের সহায়তা করেন। একই সঙ্গে বহিরাগত ব্যক্তিরা যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও মার্কেটের ভেতরে প্রবেশ করতে না পারে সেটি নিয়ন্ত্রণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights