মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া আইফোনসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

অনলাইন ডেস্ক

দুদক মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো. মোতাহার হোসেনের ছিনতাই হওয়া দুইটি আইফোন উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। একইসঙ্গে দুই ছিনতাইকারীকেও গ্রেফতার করেছে পুলিশ।

মহাপরিচালকের ছিনতাই করা দুটি মোবাইল ফোন রবিবার রাত সাড়ে এগারোটার দিকে উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

প্রসঙ্গত, শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে তারাবির নামাজ শেষে হাঁটাহাঁটি করছিলেন মোতাহার হোসেন। এ সময় ৩ ছিনতাইকারী তার আইফোন, মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আইফোনের পাসওয়ার্ডের জন্য সামুরাইয়ের উল্টো দিক দিয়ে আঘাত করে এবং বাম চোখে ঘুসি মেরে জখমও করা হয়েছে তাকে। উপায় না দেখে পাসওয়ার্ড দিতে বাধ্য হন তিনি।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় রবিবার মামলা করেন দুদক মহাপরিচালকের স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল। এজাহারে অভিযোগ করা হয়, অজ্ঞাতনামা তিন ব্যক্তি চাপাতি ও সামুরাই নিয়ে তার কাছে এসে ভয় দেখিয়ে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, ২০ হাজার টাকা ভর্তি মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার বর্ণনা দিয়ে মামলায় বলা হয়, এরপর তারা আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে মোতাহার হোসেনকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে। পাসওয়ার্ড বলার পর তারা অটোরিকশায় করে পালিয়ে যায়।

পুলিশের তথ্যমতে, শনিবার রাত সাড়ে দশটার দিকে মোহাম্মদপুর থানাধীন শহীদ ফারহান ফাইয়াজ চত্বরে ছিনতাইয়ের শিকার দুদক
প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে সংযুক্ত থাকা অবস্থায় ২০২৪ সালের ১৭ মার্চ দুদকের মহাপরিচালকের দায়িত্বে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights