মোহাম্মদপুরে ৩ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৩ ছিনতাইকারীকে চাপাতি ও চাকুসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-মো. ইসলাম সাইদুল (২৩), মো. সাগর (২৪) ও মো. ইমাম হোসেন (২১)। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ১টি চাপাতি ও ২টি চাকু জব্দ করো হয়।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. ইসলাম সাইদুলের নামে বিভিন্ন থানায় ৪টি ছিনতাই মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights