মোহাম্মদপুরে ৫ ছিনতাইকারী গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শরিফুল ইসলাম পিয়াল (২৬), মো. মশিউর রহমান মানিক (২৮), রাসেল সরদার (২২), মো. মামুন হোসেন নাঈম (২৮) ও মো. মুন্না হোসাইন (২৫)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে মশিউর, রাসেল, মামুন ও মুন্নাকে রায়ের বাজার পাবনা হাউজিং গলি ও হোসেন সাহেবের গলি থেকে এবং শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ২টার দিকে শরিফুলকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের বিভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা তারা স্বীকার করেছে।

তিনি আরও জানান, বিভিন্ন থানায় মো. শরিফুল ইসলাম পিয়ালের নামে সাতটি, মো. মশিউর রহমান মানিকের নামে পাঁচটি, রাসেল সরদারের নামে তিনটি এবং মো. মামুন হোসেন নাঈম ও মুন্না হোসাইনের নামে দুটি করে ছিনতাইয়ের মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights