‘মৌখিক বিয়ে’র পর ছাত্রলীগ নেতার অস্বীকার, রাবি প্রশাসনকে অভিযোগ দিলেন ছাত্রী

রাবি প্রতিনিধি

মৌলিকভাবে বিয়ে করে চার মাস সংসারের পর স্ত্রীকে অস্বীকার ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে এ অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক শিক্ষার্থী।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের আমির আলী হলের সহসভাপতি মমিনুল ইসলাম মমিন। তিনি ফিশারীজ বিভাগের শিক্ষার্থী। অন্যদিকে ভুক্তভোগী হলেন নগরীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা গেছে, গত চারমাস আগে বিশ্ববিদ্যালয় কিছু বন্ধুর উপস্থিতিতে মৌখিকভাবে উভয়ের বিয়ে হয়। এ সম্পর্কের ভিত্তিতে ক্যাম্পাস সংলগ্ন কাজলায় একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করেন তারা। সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা দিলে কথিত ওই স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ছাত্রলীগ নেতা। ফলে ১ অক্টোবর ভাড়া বাসায় আত্মহত্যার চেষ্টা করেন ভুক্তভোগী। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আসতে পরামর্শ দেন।
ভুক্তভোগীর অভিযোগ, তিনি মানসিকভাবে অত্যাচার করছেন। আমার নামে বিভিন্ন বদনাম ছড়াচ্ছে এবং নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এটা আমি মানসিকভাবে নিতে পারছিনা। আমি এ সম্পর্কের বৈধ স্বীকৃতি চাই। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের দারস্থ হয়ে বিচার চান তিনি।

অভিযোগের ব্যাপারে ছাত্রলীগ নেতা মমিনুল ইসলাম জানান, এ বিষয়ে আমি কিছু জানি না। যে অভিযোগ দিয়েছে, তাকে আমার কাছে নিয়ে আসেন। আমি এমন কিছু করিনি।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, ভুক্তভোগী একটি অভিযোগ পেয়েছি। এটা যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights