মৌরিতানিয়ায় অভিবাসীবাহী নৌকা ডুবি; ৮৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৮৯ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার এই হতাহতের ঘটনা ঘটলেও বৃহস্পতিবার দেশটির সরকারি বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থাটি জানিয়েছে, মৌরিতানিয়ার কোস্টগার্ড মরদেহগুলো উদ্ধার করেছে। এই অভিবাসন প্রত্যাশীরা একটি বড় মাছ ধরার নৌকায় করে যাচ্ছিলেন। ওই সময় এটি ডুবে যায়। নৌকা ডুবির পর নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যার মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে।

নৌকাটি মৌরিতানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর এনদিয়াগো থেকে চার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়।
অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ছয়দিন আগে এটি গাম্বিয়া-সেনেগাল সীমান্ত থেকে ছেড়ে আসে। নৌকাটির গন্তব্য ছিল ইউরোপ। আর এতে সব মিলিয়ে ১৭০ জন মানুষ ছিলেন।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights