মৌলভীবাজারে জেঁকে বসেছে শীত

অনলাইন ডেস্ক
পৌষের শেষার্ধে চায়ের রাজধানী মৌলভীবাজারে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে।

শুক্রবার (১০ জানুয়ারি) শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান বলেন, “মৌলভীবাজারের তাপমাত্রা রাতে ১০ ডিগ্রিতে থাকলেও আজ সকালে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৌলভীবাজারের কোনো কোনো এলাকায় ম‍ৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।”

এই জনপদে শীতের দাপট বেড়েই চলছে। এতে চা বাগান ও হাওর এলাকার দিন মজুর খেটে খাওয়া মানুষ রয়েছে বিপাকে। তীব্র শীতে কাজে যেতে পারছেন না অনেকেই।

মৌলভীবাজার শহরের একজন রিকশাচালক বলেন, “এইবার শীতে বেশি কাবু করেছে, বড় কষ্টে আছি। শীতের কারণে রোজগার কম হচ্ছে।”

অন্যদিকে, কাউয়াদিঘি হাওর পারের কৃষক একজন বলেন, “এখন বোরো জমি চাষের সময়। কনকনে শীতের কারণে কাজে যেতে পারছিনা। আজও (শুক্রবার) শীতের ভয়ে কাজে যাওয়া হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights