ম্যাচসেরা শান্ত যা বললেন

অনলাইন ডেস্ক

বিপর্যয়ের ক্ষণে শ্রীলঙ্কার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়লেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাহমুদউল্লাহ রিয়াদের পর তাকে যোগ্য ও দৃঢ় সঙ্গ দিলেন মুশফিকুর রহিম।

তরুণ ও অভিজ্ঞতার মিশেলে গড়া জুটিতেই ঘনালো শ্রীলঙ্কার পতন। ঠান্ডা মাথায় খেলে শান্ত বাহিনী শ্রীলঙ্কাকে হারালো ৬ উইকেটে। এই ম্যাচেই অধিনায়ক হিসেবে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন শান্ত। আর ক্যারিয়ারে এটা তার তৃতীয় সেঞ্চুরি। ১২২ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক।

ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাচ সেরা শান্ত বলেন, ‘আমরা জানি যে নতুন বলে খেলাটা বেশ কঠিন। তাই আমি আমার খেলার জন্য সময় নিতে থাকি। পরে মাঠে শিশিরের কারণে বল ভালো আসছিল।’
দলের পেসারদের ওপর ভরসার কথা জানিয়ে শান্ত বলেন, ‘আমি দলের সব বোলারের ওপর বিশ্বাস রাখি। বিশেষ করে আজ (বুধবার) তাসকিন এবং শরিফুল যেভাবে ফিরে এসেছে তা দুর্দান্ত ছিল।’

তিনি আরও বলেন, ‘মাহমুদউল্লাহ এবং মুশফিক ভাইয়ের অভিজ্ঞতা আমাদের অনেক সাহায্য করেছে। মুশফিক ভাই ভালো খেলেছেন এবং আমি আশা করি তিনি তার ফর্ম ধরে রাখবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights