ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

স্পোর্টস ডেস্ক
ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে আবারও আলোচনায় জাপানের সমর্থকরা। খেলা শেষে স্টেডিয়ামে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, খাবারের মোড়কসহ সব আবর্জনা নিজেরাই পরিষ্কার করেন তাঁরা।

রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করে জাপান। ম্যাচ শেষ হওয়ার পরই দেখা যায় ভিন্ন এক দৃশ্য, গ্যালারিতে থাকা জাপানি সমর্থকদের একটি অংশ চারপাশ পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।

জাপানের জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যেও এমন সংস্কৃতি অনুসরণ করার নজির রয়েছে। ম্যাচ শেষে ড্রেসিং রুম পরিষ্কার করার বিষয়টিও বহুবার সামনে এসেছে।

১৯৯৮ সালের বিশ্বকাপ থেকে সমর্থকদের এই আচরণ নিয়মিতভাবে দেখা যাচ্ছে। জাপানি সংস্কৃতির ‘tatsu tori ato wo nigosazu’ অর্থাৎ ‘ব্যবহার শেষে জায়গা আগের মতো রেখে দেওয়া’ এই নীতিই তাঁদের আচরণের ভিত্তি হিসেবে ধরা হয়।

সূত্র: ফার্স্ট পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights