ম্যানচেস্টারের কোচ হচ্ছেন মাইকেল ক্যারিক

চলতি মৌসুমের শেষ সময়ে এসে ওল্ড ট্র্যাফোর্ডের কোচ মাইকেল ক্যারিককে দুই বছরের জন্য স্থায়ীভাবে চুক্তির প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

শুক্রবার (১৫ মে) বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসর প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাইটেডের শীর্ষ কর্মকর্তারা ক্যারিকের নাম চূড়ান্ত করেছেন বলে মনে করা হচ্ছে এবং ক্লাবটির অন্যতম মালিক স্যার জিম র‍্যাটক্লিফও তাদের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।

ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার ক্যারিক জানুয়ারিতে তত্ত্বাবধায়ক ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অনেকের প্রত্যাশা ছাড়িয়ে গেছেন। তিনি প্রিমিয়ার লিগের অন্যতম ধারাবাহিক কোচ হিসেবে পরিচিতি লাভ করেছেন।তার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাও অর্জন করেছেন।

ইউনাইটেড জানুয়ারিতে তাদের আগের স্থায়ী ম্যানেজার রুবেন আমোরিমকে বরখাস্ত করে এবং তার বদলি নিয়োগের জন্য ক্লাব সময় নিতে চেয়েছিল।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্যারিক জানান, আমার ভবিষ্যৎ খুব শিগগিরিই নির্ধারিত হতে চলেছে। আমরা জানতাম এটা মৌসুমের শেষের দিকে হতে চলেছে। তবে বড় কোনো পরিবর্তন আসবে না। এটাই বাস্তবতা, বুঝতেই পারছেন। স্পষ্টতই এর পরের যা কিছু আছে, তা এমনিতেও খুব কাছাকাছিই।

মাইকেল ক্যারিক তার দায়িত্বে থাকা ১৫টি ম্যাচের মধ্যে ১০টিতে জিতেছেন এবং মাত্র দুটিতে হেরেছেন। যা আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে এবং দলকে প্রিমিয়ার লিগে সপ্তম স্থান থেকে তৃতীয় স্থানে নিয়ে এসেছে। ছয়জনের সংক্ষিপ্ত তালিকায় ক্যারিক প্রিমিয়ার লিগের বর্ষসেরা ম্যানেজার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।

তৃতীয় স্থান নিশ্চিত করতে ইউনাইটেডের শেষ দুটি ম্যাচ থেকে এক পয়েন্ট প্রয়োজন। তারা আগামী রবিবার (১৭ মে) নটিংহাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights