যমুনা নদী থেকে একজনের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি:

নিখোঁজের তিন দিন পর যমুনা নদী থেকে আকোব্বর আলী (৬০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে নৌ-পুলিশের সদস্যরা সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন যমুনা নদী থেকে এ মরদেহ উদ্ধার করেন।

এর আগে গত বৃহস্পতিবার চৌহালীতে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ করতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। শ্রমিক আকোব্বর আলী কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার কোমরভোগ গ্রামের মৃত কাছেদ আলীর ছেলে।

চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছুল হক বলেন, উপজেলার জোতপাড়া এলাকায় বাঁধের কাজ করতে গিয়ে আকোব্বর নিখোঁজ হন। ডুবুরিদল দুই দিন চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি। এ অবস্থায় বিকেলে মরদেহ ভেসে উঠলে সংবাদ পেয়ে উদ্ধারের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights