যমুনা নদী শাসনে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানালেন প্রতিমন্ত্রী মিল্লাত
অনলাইন প্রতিবেদক
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী ও চর ডাকাতিয়া পাড়া এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এসময় তিনি যমুনা নদী শাসনে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানান।
বালাশী ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সেতু নির্মাণের পরিকল্পনা এই দিক দিয়েই বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
