যশোরে বিএনপির ২১ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য মিজানুর রহমান খানসহ যুবদল ও ছাত্রদলের ২১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে নাশকতার একটি মামলায় যশোরের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন।

যশোরের শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসান জহির বলেন, গায়েবি নাশকতার মামলায় যশোর বিএনপি, যুবদল, ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ মামলায় নেতৃবৃন্দ হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। রবিবার তারা যশোর আদালতে আত্মসমর্পণ করেন। হাসান জহির বলেন, নেতৃবৃন্দের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করার প্রস্তুতি নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights