যশোরে বিএনপি অফিস পোড়ানো মামলায় সাবেক ইউপি সদস্য টিপু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলার এজাহারভুক্ত আসামি সাবেক ইউপি সদস্য মো. টিপু সুলতান বিশ্বাসকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে যশোর কোতোয়ালি মডেল থানা এলাকার হাশিমপুর থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার টিপু সুলতান যশোর সদর উপজেলার তালবাড়িয়া বিশ্বাসপাড়া এলাকার মৃত এজাহার বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তার নামে তিনটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে বলেও জানায় পুলিশ।

স্থানীয়রা জানায়, অতীতে সর্বহারা দলের সঙ্গে যুক্ত ছিলেন টিপু সুলতান। পরবর্তীতে তিনি সদর উপজেলার তালবাড়িয়া, শালিয়াট ও মালিয়াট এলাকার ইউপি সদস্যের দায়িত্ব পালন করেন। স্থানীয়ভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল।

যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights