যশোরে স্বর্ণের বারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-চৌগাছা মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে ১১৬.৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহলদল এই অভিযান চালায়।

আটক যুবকের নাম হাসান কবীর নয়ন (৩০)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর থানার সুটিয়া গ্রামের বাসিন্দা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটক হাসান কবীরের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারটি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান জানান, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি স্বর্ণটি নিয়ে যাচ্ছিলেন।

উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে ২৫ লাখ টাকা। আটক হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights