যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক

যশোরে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আজ শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন এ জেলায় বাতাসের আর্দ্রতা ছিল ২৫ শতাংশ।

যশোর আবহাওয়া অফিস বিকাল ৩টা ২০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল শুক্রবার যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এই তীব্র গরমে নাজেহাল হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষের জনজীবন। ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি মিলছে না। দাবদাহে জনশূন্য হয়ে পড়েছে যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যে সকল সড়কগুলোতে শুক্রবার ব্যতীত অন্যান্য দিন মানুষের সমাগম এবং যানজট থাকে, সেসব সড়কে মানুষ ও যানবাহন কোনোটিরই উপস্থিতি নেই।
এদিকে, শনিবার বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ। স্থানীয় আবহাওয়া অফিস বলেছে, বৃষ্টি না হওয়া পর্যন্ত এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights