যশোর বেনাপোল সড়কে ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

যশোর বেনাপোল মহাসড়কের শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কামাল হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত কামাল হোসেন বেনাপোল শিকড়ী গ্রামের আব্দুল সালামের ছেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে যশোর বেনাপোল মহাসড়কের শার্শা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শার্শায় আফিল জুটমিলের কর্মচারী কামাল হোসেন প্রতিদিনের মতো স্ত্রীসহ মিলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। মিল গেটের সামনে সাইকেলে রাস্তা পার হওয়ার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। খবর পেয়ে নাভারন হাইওয়ে পুলিশ ও শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের ওসি রোকনুজ্জামান রোকন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights