যশোর-৫ আসনে ধানের শীষের প্রার্থী মুফতি রশীদ ওয়াক্কাস

অনলাইন ডেস্ক

যশোর-৫ (মণিরামপুর) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলাম (একাংশ)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা যায়, ১২ দলীয় জোটের শরিক হিসেবে রশীদ ওয়াক্কাস বিগত সময়ে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেই ধারাবাহিকতা এবং ইসলাম ও দেশের জন্য তার বাবার অনন্য অবদানের বিবেচনায় তাকে যশোর-৫ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights