যাত্রাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটে দুর্ঘটনা।

গুরুতর অবস্থায় উদ্ধার করে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল নয়টার দিকে তার মৃত্যু হয়।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights