যাত্রাবাড়ীতে ধানের শীষের গণসংযোগ

অনলাইন প্রতিবেদক

ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নবীউল্লাহ নবীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে যাত্রাবাড়ী থানা বিএনপি।

বুধবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণের ৬৩ নম্বর ওয়ার্ডে যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামলের নেতৃত্বে এ গণসংযোগ করা হয়।

এসময় দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান যাত্রাবাড়ী থানা বিএনপির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, বিএনপির পক্ষে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব ঘটবে। মানুষ বিশ বছর ভোট দিতে না পেরে এখন ভোটের জন্য মুখিয়ে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights