যাত্রাবাড়ীতে নিমার্ণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীতে নিমার্ণাধীন ভবন থেকে নিচে পড়ে জসিম উদ্দীন (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু মৃত হয়েছে। সে পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জসিম উদ্দীন চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার বিশালপুর গ্রামের মো. দেওয়ানের ছেলে।

সহকর্মী মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, সোমবার বেলা ১১টার দিকে মাতুয়াইল পাড়ডগাই আদর্শ বাগ এলাকায় একটি বহুতল নির্মাণাধীন ভবনের নবম তলায় প্লাস্টারের কাজ করছিলেন। পরে হঠাৎ করে পা পিচলে দ্বিতীয় তলার ভয়েটের উপরে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights