যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৫

বাসস
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সঞ্জীবন সরকার জীবন (৫৪), নিতু (৩৩), মাহমুদা আক্তার (৩১), মো. রুবেল (৩০), মহসিন (৩৪), নুরী, উম্মে হাবিবা রহমান, লাল মিয়া, এইচ এম আব্দুল মান্নান, কালু, নুর নাহার, মো. সুমন, রাজিব ওরফে রাজু, মো. শিশির হোসেন (২০), শফিকুল (২৭), মো. জিসান হোসেন, মো. রনি ব্যাপারী (২৯), ইফাত খায়রুল ইসলাম (২৯), মো. সোলায়মান হাসান (২৮), এনামুল হক (৩৩), মো. রিফাত (২২), মো. রাফি (২৭), মো. আলমগীর, মো. মোস্তফা (৩১) ও মো. রুবেল (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights