যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার মা-বাবার মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীর পশ্চিম মমিনবাগ এলাকা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দম্পতি হলেন, শফিকুর রহমান (৬০) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে জানান, সকালে খবর পেয়ে ওই এলাকার একটি বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ফরিদার মরদেহ পাওয়া গেছে দোতলার ফ্ল্যাটে আর তার স্বামীর মরদেহ পাওয়া গেছে নিচতলায়। মৃত দম্পতির ছেলে পুলিশের সাব-ইন্সপেক্টর বলে জানিয়েছেন স্থানীয়রা। তিনি খবর পেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি বুধবার (১৯ জুন) দিবাগত রাতে ঘটতে পারে। সকালে লোকজন মরদেহ দেখে ত্রিপল নাইনে ফোন দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights