যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. নিহন নামের এক তরুণ নিহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় নিহনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই তরুণের আত্মীয় কে এম জনি জানান, নিহন এবার এইচএসসি পাস করেন। সন্ধ্যায় মোটরসাইকেলে গুলিস্তান থেকে বাসায় আসার পথে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহন চাঁদপুর সদর উপজেলার হিরন তালুকদারের সন্তান। তিনি যাত্রাবাড়ীর বিবিরবাগিচা দুই নম্বর গেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights