যাত্রাবাড়ীতে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীর সালাউদ্দিন সিএনজি পাম্পের সামনে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা ট্রাফিক ভলান্টিয়ার রবিউল ইসলাম বলেন, যাত্রাবাড়ীর সালাউদ্দিন সিএনজি পাম্পের সামনে চোর সন্দেহে পিটিয়ে ওই ব্যক্তিকে ফেলে রেখে যাওয়া হয়। পরে আমরা যারা ট্রাফিক ভলেন্টিয়াররা তাকে উদ্ধার করি। সেখান থেকে তাকে প্রথমে যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় একটা মসজিদের পাশে নিয়ে যাওয়া হয়। এরপর পুলিশের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
নিহত ওই ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights