যাত্রাবাড়ীতে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ৩

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় সোমবার সকাল ১০টার পর বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। সংঘর্ষের একপর্যায়ে তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

নিহতরা হলেন-রাসেল (২৫), আব্দুর রহমান (৩০) ও রাকিব হোসেন (২৪)।

জানা যায়, গুলিবিদ্ধ রাসেলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন পথচারী সুমনসহ কয়েকজন। এরপর ১১টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী সুমন বলেন, কাজলা ব্রিজের নিচে গুলিবিদ্ধ হয়েছিলেন রাসেল। তার মাথায় গুলির চিহ্ন রয়েছে।

বেলা দেড়টার দিকে গুলিবিদ্ধ আরও দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার সামনে সংঘর্ষের একপর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights