যাত্রাবাড়ী মাছের আড়তের পাশে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

ঢামেক প্রতিনিধি
রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তের কাছ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক (৩০) বছর। তার পরনে ছিল গেঞ্জি ও হাফ প্যান্ট।

বুধবার দুপুর ২টার দিকে যাত্রাবাড়ী মাছের আড়তের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

জানা গেছে, দুপুর ২টার দিকে মাছের আড়তের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে ইয়ামিনসহ কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।
এর আগে যাত্রাবাড়ী থানা এলাকায় দুই যুবক গণপিটুনিতে মারা গেছে। অজ্ঞাতনামা এই যুবক একই ঘটনার শিকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি পুলিশের তদন্তের পর জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights