যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০-১২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী বাস হাজি পরিবহন একটি টমটমকে ওভারটেক করার চেষ্টা করে। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ বাসটি উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে দিয়েছে।

এর আগে, গত ২২ জুলাই পিরোজপুরের ভান্ডারিয়া থেকে যাত্রী নিয়ে ঝালকাঠি যাওয়ার উদ্দেশে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা নামক স্থানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ১৭ জন নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights