যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে প্রথম নারী প্রধান লিন্ডি ক্যামেরন

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ‘ফরেইন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে’ প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লিন্ডি ক্যামেরন।

তাকে স্থায়ী আন্ডার-সেক্রেটারি এবং কূটনৈতিক সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে লিন্ডি এই দপ্তরের প্রথম নারী স্থায়ী প্রধান হিসেবে ইতিহাস গড়েছেন।

এই পদে যোগ দেওয়ার আগে তিনি ভারতে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।

আর এখন স্থায়ী আন্ডার-সেক্রেটারি বা প্রধান হিসেবে নিয়োগ পাওয়া লিন্ডি স্থলাভিষিক্ত হলেন ওলি রবিন্স-এর, যাকে পিটার ম্যান্ডেলসন কেলেঙ্কারির জেরে বরখাস্ত করা হয়েছিল। এই কেলেঙ্কারি জর্জরিত বিভাগটিকে এখন ঠিক পথে আনতে হবে লিন্ডিকে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক থাকা যুক্তরাষ্ট্রের সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত কারেন পিয়ার্স এবং ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বারবারা উডওয়ার্ডের পরিবর্তে লিন্ডি ক্যামেরনকে বেছে নিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।

মিলিব্যান্ড এক বিবৃতিতে বলেছেন, লিন্ডির কূটনীতি, দেশের উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে প্রচুর কাজের অভিজ্ঞতা রয়েছে। এছাড়া, বিশ্বজুড়ে বিভিন্ন কর্মস্থলে তার দারুণ ও কর্মচঞ্চল নেতৃত্বের জন্য সুনামও রয়েছে।

২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত লিন্ডি যুক্তরাজ্যের ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার’ -এর প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। আন্তর্জাতিক কূটনীতি, জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক উন্নয়ন ক্ষেত্রে তার দুই দশকেরও বেশি দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights