যুক্তরাষ্ট্রের অবরোধ হুমকি ‘দস্যুতার শামিল’, পাল্টা হুঁশিয়ারি ইরানি সশস্ত্র বাহিনীর

অনলাইন ডেস্ক

ইরানের বন্দর অবরোধ সংক্রান্ত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রস্তাবকে অবৈধ ও উসকানিমূলক আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। তারা ওয়াশিংটনের এই অবস্থানকে ‘দস্যুতার শামিল’ বলে অভিহিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধ শেষ হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ অব্যাহত রাখার অবস্থানে রয়েছে তেহরান। এতে আরও উল্লেখ করা হয়, শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজকে ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করতে দেওয়া হবে না।

বিবৃতিতে উপসাগরীয় দেশগুলোর উদ্দেশে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। ইরানি সেনাবাহিনী জানায়, এই অঞ্চলের বন্দরগুলোর নিরাপত্তা ‘সবার জন্য, নতুবা কারও জন্যই নয়’। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ইরানের বন্দর লক্ষ্যবস্তু হলে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights