যুক্তরাষ্ট্রের আপত্তিতে ইরানকে আতিথ্য দেবে মেক্সিকো

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বৈরীতার মধ্যে বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দলকে আতিথ্য দেবে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম।

স্থানীয় সময় সোমবার (২৫ মে) নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট শেইনবাম বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে আতিথ্য দিতে অস্বীকৃতি জানানোর ফিফার পক্ষ থেকে মেক্সিকোর সঙ্গে যোগাযোগ করা হয়। এখানে তাদের থাকার সুযোগকে অস্বীকার করার কোনো কারণ আমাদের নেই।

ফুটবলার ও কর্মীদের ‘স্বাগত’ জানানো সত্ত্বেও, প্রশাসন এখনও ইরানি দলকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্রয়োজনীয় ভিসা দেয়নি। ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ নিশ্চিত করেছেন, দলটি তাদের প্রশিক্ষণ কেন্দ্র অ্যারিজোনার টুকসন থেকে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিহুয়ানায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।

তাজ বলেছেন, দলের ঘাঁটি মেক্সিকোতে স্থানান্তর করলে ভিসার জটিলতা এড়ানো যাবে, কারণ দলটি ইরান এয়ারের ফ্লাইটে সরাসরি মেক্সিকো যেতে পারবে। এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই ৭৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে ১১ জুন।

ইরান গ্রুপ ‘জি’-এর প্রথম দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে খেলবে। এরপর ১৫ জুন নিউজিল্যান্ড এবং ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের মুখোমুখি হবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights