যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হলেন কেনেডি জুনিয়র

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা এবং সাবেক ইউএস অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডির পুত্র রবার্ট এফ কেনেডি জুনিয়র সামনের বছরের নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের দৌড়ে অবতীর্ণ হলেন।

এ অভিপ্রায়ে তিনি প্রয়োজনীয় আবেদন ফেডারেল ইলেকশন কমিশনে সাবমিট করেছেন বলে বুধবার প্রাপ্ত সংবাদে জানা গেছে।

উল্লেখ্য, পরিবেশ আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে ‘টিকা-বিরোধী’ আন্দোলনরত সংগঠন ‘চিলড্রেন্স হেলথ ডিফেন্স’র নেতৃত্বে এসেছেন। করোনা মহামারিকালে টিকার বিশেষ প্রয়োজনীয়তা উচ্চারিত হবার সময়ে তিনি এর তীব্র বিরোধিতা করেছেন। এমনকি হোয়াইট হাউজের সংক্রামক বিষয়ক প্রধান উপদেষ্টা এন্থনী ফাউসিকেও আক্রমণ করতে দ্বিধা করেননি কেনেডি জুনিয়র।
আরও উল্লেখ্য, ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের জন্যে এ নিয়ে দু’জন মাঠে নামলেন। অপরজন হচ্ছেন লেখক মারিয়ান উইলিয়ামসন। অর্থাৎ প্রেসিডেন্ট বাইডেন যদি পুনরায় প্রার্থী হন তাহলে এ দু’জনের সাথে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে অবতীর্ণ হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights