যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসী ঘোষণা’ সত্ত্বেও জাহাজে হামলা অব্যাহত থাকবে : হুতি মুখপাত্র

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বুধবার এক বিবৃতিতে বলেন, ‘ক্রমাগত হুমকি ও হামলার জবাবে যুক্তরাষ্ট্র হুতিদের (আনসারুল্লাহ নামে পরিচিত) বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, লোহিত সাগরে হুতিদের জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এরপর বুধবার ওয়াশিংটন এই গোষ্ঠীটিকে ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে পুনরায় তালিকাভুক্ত করেছে।

এর জবাবে হুতিগোষ্ঠীর মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম রয়টার্সকে বলেন, লোহিত সাগর, আরব সাগর ও বাব আল-মান্দাব প্রণালী অতিক্রম করতে ইসরায়েলি জাহাজ বা জাহাজগুলোকে আটকাতে হুতিদের অভিযানে যুক্তরাষ্ট্রের এই ঘোষণা কোনো প্রভাব ফেলবে না।
হুতিরা বলছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে তাদের অভিযান চলছে এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights