যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জায়েদ খান

অনলাইন ডেস্কx

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানের সর্ববৃহৎ বিনোদনমূলক অনুষ্ঠান ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে যাচ্ছেন তিনি।

আজ সোমবার বিকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক নিজেই।

জানা গেছে, জ্যামাইকার আমাজুরা হলে আগামী ২৫ জুন বসবে মিউজিক অ্যাওয়ার্ডের আসর এবং ১ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হবে ফিল্ম আওয়ার্ড। দুই ভাগে বিভক্ত এই অ্যাওয়ার্ড আসরের আনুষ্ঠানিক ঘোষণা দেন শো টাইম মিউজিকের প্রেসিডেন্স অ্যান্ড সিইও আলমগীর খান আলম।
১ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিতব্য ফিল্ম আওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন এবং চলচ্চিত্রের প্রায় ১৫ জন তারকা শিল্পী অংশ নেবেন। উল্লেখযোগ্যের মধ্যে জনপ্রিয় চিত্র তারকা পূজা চেরি, মিশা সওদাগর, জায়েদ খান, অমিত হাসান, জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, শাহনাজ খুশি, কেয়া পায়েল, মন্দিরা চক্রবর্তী, মডেল মিথিলা, তৃণা ও ইয়াসমিন। সংগীত পরিবেশন করবেন চমক।

২৫ জুন কুইন্সের আমাজুরা হলে সন্ধ্যা ৭টায় মিউজিক অ্যাওয়ার্ডের অনুষ্ঠান শুরু করা হবে। মঞ্চে সংগীত পরিবেশন করবেন নগর বাউল জেমস, তাহসান এবং চিরকুট। এই অনুষ্ঠানে প্রথমবারের মতো আসছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম এবং সঙ্গে থাকছেন চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ (কাবিলা), চিত্রনায়িকা পূজা চেরি, গায়ক প্রতিক হাসান, জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, মডেল মিথিলা, তৃণা, মন্দিরাসহ একঝাঁক তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights