যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসার জন্য ইরান ফুটবলারদের আবেদন

স্পোর্টস ডেস্ক

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ভিসা জটিলতা কাটাতে যুক্তরাষ্ট্র ও কানাডার জন্য আবেদন করেছে ইরান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। বৃহস্পতিবার পুরো স্কোয়াড তুরস্কের আঙ্কারায় ভিসা অ্যাপয়েন্টমেন্টে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়।

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই পদক্ষেপের মাধ্যমে তা অনেকটাই সমাধানের পথে বলে ধারণা করা হচ্ছে।

সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। দলের প্রথম ম্যাচ ১৫ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলসে, দ্বিতীয় ম্যাচ ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে একই শহরে এবং ২৭ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলার কথা রয়েছে।

ইরান ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, পুরো স্কোয়াডই কানাডার ভিসার জন্য আবেদন করেছে। পাশাপাশি কয়েকজন খেলোয়াড় যুক্তরাষ্ট্রের ভিসার জন্যও আলাদা করে আবেদন জমা দিয়েছেন, যাতে নকআউট পর্বে জায়গা পেলে কোনো জটিলতা না হয়।

দলের সদস্যরা বর্তমানে তুরস্কে ক্যাম্প করছে। বিদেশে থাকা খেলোয়াড়রাও আঙ্কারায় দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং পরে তারা আনতালিয়ায় প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবেন।

প্রস্তুতির অংশ হিসেবে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ইরান। এরপর চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করা হবে।

এদিকে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও আঞ্চলিক সংঘাতের প্রভাবে ইরানের ঘরোয়া ফুটবল কার্যক্রমও ব্যাহত হয়েছে, যার ফলে অনেক খেলোয়াড়ের ম্যাচ ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণেই বিশ্বকাপের আগে তুরস্ক ক্যাম্পকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights