যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

অনলাইন ডেস্ক

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক‌টি হটলাইন নম্বর চালু ক‌রে‌ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

রবিবার মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জা‌নানো হয়েছে।

বার্তায় বলা হ‌য়ে‌ছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশি সমস্যার সম্মুখীন হলে তাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টার +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ জানানো হচ্ছে।

এ নম্বরটি দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights