যুদ্ধ বন্ধের আকুতি নিহত মার্কিন সেনা পরিবারের

অনলাইন ডেস্ক

ইরান যুদ্ধের মধ্যে ইরাকে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ওহাইও অঙ্গরাজ্যের এক মার্কিন সেনা নিহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাঁর পরিবার। নিহতের স্বজনেরা মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাতকে অনভিপ্রেত আখ্যা দিয়ে অবিলম্বে এই যুদ্ধ বন্ধের আকুতি জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

গত শুক্রবার ইরাকে মার্কিন বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারান ২৮ বছর বয়সী মার্কিন এয়ারফোর্সের সদস্য টাইলার সিমন্স। তার এই মৃত্যুর মধ্য দিয়ে ইরান সংশ্লিষ্ট বর্তমান সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে টাইলারের চাচাতো ভাই স্টিফান ডগলাস আক্ষেপ করে বলেন, এই মৃত্যু রোধ করা যেত। আমাদের এই যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজনই ছিল না। এটি সম্পূর্ণ অনভিপ্রেত একটি সংঘাত, যার চড়া মূল্য আজ আমাদের দিতে হলো।

সিমন্সের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবার বর্তমান যুদ্ধনীতির আমূল পরিবর্তনের দাবি তুলেছে। তারা মনে করেন, ওয়াশিংটনের ভুল সিদ্ধান্তের বলি হতে হচ্ছে তরুণ সেনাদের। শোকসন্তপ্ত এই পরিবারটি এখন মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে, যেন আর কোনো মা-বাবার বুক খালি হওয়ার আগেই এই যুদ্ধের ইতি টানা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights