‘যুদ্ধ শুরু’, বললেন খামেনি

অনলাইন ডেস্ক
ইরানের ভাষা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘোষণা করেছেন হায়দারের নামে যুদ্ধ শুরু হলো।

হায়দার নামটি ইসলামের ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি (রা.) এর একটি পরিচিত উপনাম।

গতকাল মঙ্গলবার রাতে খামেনি এক্সে ফার্সি ভাসায় লেখেন, মর্যাদাপূর্ণ হায়দারের নামে যুদ্ধ শুরু হলো।

এদিকে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, ‌‌‘আমরা জানি সেই তথাকথিত সুপ্রিম লিডার (আয়াতুল্লাহ আলী খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে তিনি নিরাপদ- আমরা তাকে সরিয়ে (হত্যা করে) ফেলবো না, অন্তত আপাতত নয়।’

ট্রাম্প আরও লেখেন, ‘কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের বা আমেরিকান সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে।’

সূত্র :বিবিসি, টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights