যুদ্ধ শুরু হওয়ার পর ইরানে ২০৪ শিশু নিহত হয়েছে: রেড ক্রিসেন্ট

অনলাইন ডেস্ক

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে ২০৪ জনের বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। এর মধ্যে ৫৩টি শিশুর বয়স পাঁচ বছরের কম। এছাড়া দুজন অন্তঃসত্ত্বা নারীও প্রাণ হারিয়েছেন।

রেড ক্রিসেন্ট বলেছে, ‘শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের যখন লক্ষ্যবস্তু করা হয়, তখন সেটি আর নিছক কোনো সামরিক ঘটনা থাকে না। বরং এটি মানবিক মর্যাদার চরম লঙ্ঘনের একটি দৃষ্টান্ত।’

এ ছাড়া এই যুদ্ধে ১৮ হাজারের বেশি বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

গত ৮ মার্চ থেকে চালানো বিমান হামলায় ৪৯৮টি স্কুল, ২৫১টি চিকিৎসাকেন্দ্র এবং ১৭টি রেড ক্রিসেন্ট কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে বেসামরিক মানুষের ব্যবহার্য ৭০ হাজারের বেশি স্থাপনা ক্ষতির মুখে পড়েছে।

সংস্থাটি আরও বলেছে, ‘আমরা আশা করি আন্তর্জাতিক সব প্রতিষ্ঠান, বিশেষ করে মানবাধিকারের ক্ষেত্রে সক্রিয় সংস্থাগুলো এই নগ্ন লঙ্ঘনের মুখে নীরব থাকবে না।’ সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights