যুদ্ধ সমাপ্তির পর ন্যাটোর সদস্যপাদ পাবে এমন সিগন্যাল চান জেলেনস্কি

অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি বোঝেন যে যুদ্ধরত অবস্থায় তার দেশ পশ্চিমা সামরিক জোট ‘ন্যাটো’র সদস্য হতে পারবে না। তবে যুদ্ধ সমাপ্তির পর ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে, এমন সিগন্যাল (সংকেত) চান তিনি।

বুধবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তার এই ইচ্ছার কথা প্রকাশ করেন।

অস্ত্র জড়ো করছে এবং জেলেনস্কি সরকারকে ‘নব্য নাৎসি’ সরকার আখ্যা দিয়ে গত বছরের ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ অভিযান’ নামে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে রাশিয়া। যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাসহ ন্যাটো জোট। শুরু থেকে তারা অস্ত্রসহ লজিস্টিক সমর্থন দিয়ে আসছে।
বিবিসির খবরে বলা হয়েছে, আগামী জুলাইয়ে ন্যাটোর সম্মেলন হবে। তার আগে কিয়েভ পশ্চিমা জোটের কাছে ‘নিরাপত্তার নিশ্চয়তা’ দাবি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights