যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

কাপাসিয়া প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। কাপাসিয়া থানা পুলিশ বেলা সাড়ে বারোটায় এ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলার সীমান্তবর্তী পুরাতন ব্রহ্মপুত্র নদে বারিষাব ইউনিয়নের বর্জাপুর গ্রামের নদের ঘাট থেকে লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। অর্ধগলিত এই ৩০ থেকে ৩৫ বছর বয়সের যুবকের মৃতদেহের শরীরে সাদা রঙের চেক ফুলহাতা শার্ট ও পরনে লুঙ্গি রয়েছে। স্থানীয় বাসিন্দারা এই মৃতদেহেনর পরিচয় সনাক্ত করতে পারেনি।

কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া বলেন, স্থানীয়রা প্রথমে এই লাশ নদে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights